বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
ফারিয়ার হতাশার জীবনে আলো নিয়ে আসেন তানজিম
  Date : 29-09-2025

অনলাইন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন। তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আবারও খবরে শিরোনাম হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর এক মসজিদে সাদামাটা আয়োজনে সম্পন্ন হয় এ বিয়ের অনুষ্ঠান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফারিয়া নিজের নতুন জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে তিনি জানান, জীবনের এক পর্যায়ে যখন সব আশা হারিয়ে ফেলেছিলেন, তখনই জীবনে নতুন আলো নিয়ে আসেন তার  স্বামী তানজিম তৈয়ব।

ভিডিওটিতে ফারিয়া জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তাই তাকেই জীবনসঙ্গী করেছেন।

অভিনেত্রী বলেন, কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’— এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন।

তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’”

এই অভিনেত্রী বলেন, এ বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। তিনি আরও বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এ অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

এদিকে, ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে তেমন পরিচিত নন।

তিনি ফারিয়াকে চিনতেন না, তবে পরে জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়। তানজিমের মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩