শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
মিস ইউনিভার্স আমিরাত কে এই মরিয়ম মোহাম্মদ?
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ দেশটির পক্ষ থেকে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন।

রোববার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাতে মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সৌন্দর্য প্রতিযোগিতাটি প্রতিবছর প্রায় ৫০ কোটি দর্শক উপভোগ করেন।

মরিয়ম বলেছেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।

মরিয়ম পাখি শিকার (ফ্যালকনরি) ও উট চালনায় আগ্রহী। ভ্রমণপ্রেমী এই তরুণী বিশ্বজুড়ে ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন। তিনি জানান, তার স্বপ্ন হলো দারিদ্র্য হ্রাস ও নারীদের ক্ষমতায়নে কাজ করা। মরিয়ম বলেন, মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের ব্যাপার নয়, এটি দৃঢ়তা, সহনশীলতা এবং নারীর পারস্পরিক শক্তি উদ্‌যাপনের মঞ্চ।

মরিয়ম প্রথম আমিরাতি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে এর আগে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে জন্মসূত্রে তিনি আমিরাতের নন, তার জন্ম কসোভোতে। দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এই মডেল।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিন বছর বসবাস করা যে কেউ মিস ইউনিভার্স ইউএই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মরিয়ম এই খেতাবজয়ী দ্বিতীয় আমিরাতি প্রতিনিধি।

সম্প্রতি শিরোনাম হওয়া মিস ইউনিভার্স ফিলিস্তিন নাদিন আইয়ুবের সঙ্গে একই আসরে অংশ নেবেন মরিয়ম। নাদিন প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন। মধ্যপ্রাচ্যের ইরাক, বাহরাইন, মিশর ও লেবাননের সুন্দরীরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া ‘মিস ইউনিভার্স পারসিয়া’ ব্যানারে অংশ নেবেন ইরানের এক প্রবাসী সুন্দরী।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩