শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
বক্স অফিসে ডোয়াইন জনসনকে টপকে গেলেন টেলর সুইফট
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

পপ সুপারস্টার টেলর সুইফট আবারও প্রমাণ করলেন তাঁর বক্স অফিস জাদু। তাঁর নতুন সিনেমাটিক স্পেশাল ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে দারুণ সূচনা করেছে। অন্যদিকে, হলিউড তারকা ডোয়াইন জনসন অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’ আশানুরূপ ফল না পেয়ে ক্যারিয়ারের অন্যতম দুর্বল উদ্বোধনীতে ধাক্কা খেল। আনুমানিক হিসাবে, মাত্র তিন দিনের জন্য মুক্তি পাওয়া ‘শোগার্ল’ সপ্তাহান্তে ২৮ থেকে ৩২ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। কিছু বিতরণকারী বলছেন, আয় হয়তো ৩৫ মিলিয়ন ডলারের কাছাকাছি গিয়েও থামতে পারে। সিনেমাটি ৩,৭০২টি হলে চলছে এবং শুরু থেকেই দর্শকের ভিড় জমেছে। প্রায় ৯০ শতাংশ দর্শকই ছিলেন নারী। ‘শোগার্ল’কে এ প্লাস দিয়েছে দর্শকরা, যা আগের রেকর্ড ভাঙা কনসার্ট ফিল্ম ‘ইরাস ট্যুর’-এর মতোই। অন্যদিকে, ডোয়াইন জনসনের ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রথম সপ্তাহান্তে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, যেখানে আশা করা হয়েছিল দ্বিগুণ। গত শুক্রবারের আয় ছিল মাত্র ২.৭ মিলিয়ন ডলার। ৩,৩৪৫টি হলে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকরা দিয়েছে কেবল বি স্কোর। অ্যাকশন স্টার জনসনের জন্য এটি বড় ধাক্কা। বিখ্যাত প্রযোজনা সংস্থা এ-টোয়েন্টিফোর নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন বাস্তব চরিত্র মার্ক কের-এর ভূমিকায়-যিনি একসময় কলেজ রেসলার ছিলেন এবং পরবর্তীতে ভয়াবহ ট্রমা ও নেশার সঙ্গে লড়াই করেছেন। ছবিতে জনসনের সঙ্গে আছেন এমিলি ব্লান্ট।


 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩