বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আইন- আদালত
এখনই পাসপোর্ট ফেরত পাচ্ছেন না মডেল মেঘনা আলম
  Date : 01-10-2025

অনলাইন ডেস্ক
 

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা থাকায় আলোচিত মডেল মেঘনা আলমের পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আদালত মেঘনার মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি না তা যাচাইয়ের জন্য ফরেনসিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১১ নভেম্বরের মধ্যে তদন্ত সংস্থাকে এই ফরেনসিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তিতে মেঘনা আলমের পাসপোর্ট ও অন্যান্য জিনিস ফেরত দেয়ার বা জব্দ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মেঘনার আইনজীবী মহসিন রেজা পলাশ এর আগে ২৯ জুলাই পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। তবে আজ এই ফরেনসিক প্রতিবেদন না আসায় আবেদন খারিজ করা হয়।

জব্দকৃত জিনিসের মধ্যে রয়েছে পাসপোর্ট, আইফোন-১৬ প্রো, ম্যাকবুক, অপো মোবাইল ফোন এবং ল্যাপটপ।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। পরে তার আটকাদেশ বাতিল হয়। ১৭ এপ্রিল ধানমণ্ডি থানায় মামলা হয় এবং ২৮ এপ্রিল জামিন মঞ্জুর হওয়ার পর ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।

মামলার এজাহারে বলা হয়েছে, মেঘনা আলম ও সহযোগীরা বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিদেশি কূটনীতিক, প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ সম্পর্কের ফাঁদ পেতে প্রতারণা ও অর্থ আদায় করে আসছিল।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩