বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
সালমানের বিরুদ্ধে সেই ঘটনায় বিবেকের আফসোস!
  Date : 01-10-2025

অনলাইন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং তাকে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে দ্রুত অভিযোগ এনেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ২০০৩ সালে সংবাদ সম্মেলন করেন তিনি, যা বলিউড থেকে শুরু করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে  এক গভীর দাগ কেটে যায়।

সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে অভিনেত্রীর গভীর সম্পর্কের কথা। তাতেই ভাইজানের কাছ থেকে লাগাতার হুমকি পান অভিনেতা। এরপরই সংবাদ সম্মেলন করেন বিবেক। 

সেই ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই `অপরিণত` সিদ্ধান্তের জন্য আফসোস করেন অভিনেতা। তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে, যখন বিবেক ওবেরয়ে এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেন, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এ পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি।

সেই সময় হৃদয় ভাঙার ভয়, একাকীত্ব এবং মানসিক কষ্টের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ আমি সেটি ইতোমধ্যে অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন— ভীষণ কঠিন এবং কষ্টদায়ক।

তবে এবার দীর্ঘদিন পর এ অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনা এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে। বিবেক ওবেরয় বলেন, বিপদ যখন আসে, তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ। তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান বলে জানান এ অভিনেতা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩