বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
‘লাজাওয়াল ইশক’ নিষিদ্ধের দাবির জবাব দিলেন আয়েশা ওমর
  Date : 02-10-2025

অনলাইন ডেস্ক

পাকিস্তানের অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের নতুন রিয়েলিটি শো লাজাওয়াল ইশক–এর প্রথম পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অনুষ্ঠানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। 

সমালোচনা ও নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে আয়েশা ওমর বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়ের মতামত। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় ও ভিন্নধর্মী’ মনে করেছেন। 

আয়েশা লিখেছেন, আমার মা কি প্রথম এপিসোডটি পছন্দ করেছেন? বিলকুল! আর আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মতামতই। তিনি আরও জানান, তরুণ প্রজন্ম কীভাবে নিজেদের অনুভূতি, পছন্দ–অপছন্দ ও মতামত ভারসাম্যপূর্ণভাবে প্রকাশ করে, সেটিই মা উপভোগ করেছেন।

অভিনেত্রী স্মরণ করিয়ে দেন, তার জনপ্রিয় সিটকম বুলবুলাই পছন্দ করতে মায়েরও বেশ কয়েক বছর লেগেছিল। তিনি ভক্তদের ইউটিউবে প্রথম পর্বটি দেখার আহ্বান জানিয়ে প্রতিক্রিয়া শেয়ার করার অনুরোধ করেছেন। সহশিল্পীদের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, শুটিংয়ের সময় যেসব নারীর সঙ্গে কাজ করেছেন, তাদের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়েছে। 

তবে অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই বিতর্ক তৈরি হয়েছিল। টিজার প্রকাশের পর থেকেই অনেকে লাজাওয়াল ইশক বয়কটের আহ্বান জানান এবং এটিকে ‘বিতর্কিত’ বলে দাবি করেন।

বিতর্কের পর পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) স্পষ্ট করে জানায়, লাজাওয়াল ইশক কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে, কোনো লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলে নয়। ফলে এটি সরাসরি পেমরার নিয়ন্ত্রণাধীন নয়।

পেমরার এ ব্যাখ্যা আসে অনলাইনে অনুষ্ঠানটি নিষিদ্ধ করার দাবি ওঠার পর। সমালোচকরা যুক্তি দিয়েছিলেন, পাকিস্তানে এমন অনুষ্ঠান চলতে দেওয়া উচিত নয়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩