শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   দেশজুড়ে
অসহায় দম্পতির করুণ সিদ্ধান্ত: বিক্রি হলো দুই সন্তান
  Date : 03-10-2025

ব্রাহ্মণবাড়িয়ায় অভাবের তাড়নায় দুই সন্তান বিক্রি করলেন ৭ সন্তানের  জননী।
 

আলি ইমাম, ব্রাহ্মণবাড়ীয়া :

অভাব মানুষকে কতটা অসহায় করে তোলে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটেছে তার নির্মম প্রমাণ। অভাবের তাড়নায় নিজের রক্তের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন এক বাবা-মা। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে দুই সন্তান বিক্রি করেছেন তারা। এ হৃদয়বিদারক ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের হতদরিদ্র লালন মিয়া ও তার স্ত্রী মারুফা বেগম লিখিতভাবে মোট ৯৫ হাজার টাকায় দুই সন্তান বিক্রি করেছেন। ২০২৪ সালে প্রথম সন্তানকে ৪৫ হাজার টাকায় এবং মাত্র দশ দিন আগে জন্ম নেওয়া নবজাতককে ৫০ হাজার টাকায় অন্যের কাছে তুলে দেন তারা।

লালন মিয়া ও তার স্ত্রী জানান, তাদের কোনো জায়গা-জমি বা বসতবাড়ি নেই। অন্যের জমিতে পরিত্যক্ত একটি ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস করেন তারা। সংসার চলে মূলত মারুফার ভিক্ষার টাকায়। ৭ সন্তানের মধ্যে তাদের ৫ সন্তান রয়েছে। তিনবেলা খাবার জোটানোই যেখানে দুঃসাধ্য, সেখানে নতুন সন্তানের দায়িত্ব নিতে না পেরে তারা সন্তানকে অন্যের কাছে তুলে দিয়েছেন। তবে তাদের দাবি, এটি সন্তান বিক্রি নয়, বরং দত্তক দেওয়া। খুশি হয়ে নতুন অভিভাবকরা ৫০ হাজার টাকা দিয়েছেন। তবে এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ বলেন । বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে বাচ্চাটি অসুস্থ ছিল। চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পেরে পরিবারটি গভীর সংকটে পড়ে। টাকার অভাবে সন্তানের চিকিৎসা অসম্ভব হয়ে পড়ায় শেষমেশ বাধ্য হয়ে শিশুটিকে বিক্রি করে দেয় তারা।
বুড়িশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাপ মিয়া বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে এসে শুনেছি। এখন গিয়ে খোঁজ নেব।”

একই গ্রামের বাসিন্দা ও নাসিরনগরের ব্যবসায়ী শেখ কাউছার মিয়া জানান, “শুনেছি, গত বছরও তারা একটি সন্তান বিক্রি করেছিলেন, এবারও একই ঘটনা ঘটল।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, “আমি ঘটনাটি শুনেছি। বিকেলে সরেজমিনে গিয়ে খোঁজ নেব। পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গেও কথা বলব। ওই পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি ঘর দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া তারা যদি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন, তাহলে তাদের একটি দোকান দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

অভাব-অনটনের কাছে হার মানা এ পরিবারটি এখন প্রশাসনের সহায়তার অপেক্ষায়। তাদের এই করুণ বাস্তবতা যেন আর কোনো অভাবী পরিবারের জীবনে না আসে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩