বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   দেশজুড়ে
তীব্র ভাঙন আতঙ্কে দশআনী নদীর পাড়ের মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
  Date : 04-10-2025
মফিজুল সরদার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 
 
জামালপুরের ইসলামপুরে কয়েকদিনের টানা ভারী বর্ষণে দশআনী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের কারণে প্রায় শত একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনপুর, কান্দারচর, সাজেলেরচর, হরিণধরা, পয়াস্তী, আকন্দপাড়া, টাবুরচর ও ৪নং চর গ্রামের বহু পরিবার ইতোমধ্যেই নিঃস্ব হয়েছে। ফসলি জমি নদীতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রতি বছরের মতো এবারও ভাঙনের কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
হরিণধরা ও পয়াস্তী গ্রামের বাসিন্দারা জানান, চিন্তায় আছি কখন যে ভিটেবাড়ি নদীতে ভেঙে যায়। বেকার বসে আছি, পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। সঠিকভাবে খনন ও সংস্কার করা হলে দশআনী নদী আবারও ফিরে পেতে পারে তার আগের রূপ। তখন কৃষি ও মৎস্য চাষে প্রাণ ফিরবে, নদীকেন্দ্রিক জীবিকা সচল হবে।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল হোসেন বলেন, নদীভাঙন দিন দিন বাড়ছে। কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে আমরা জানাবো।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, ভাঙনরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
 


  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩