বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
প্রতিদিন কে কত টাকা নিচ্ছেন বিগ বসের প্রতিযোগীরা
  Date : 04-10-2025

অনলাইন ডেস্ক

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এক এক করে ১৯তম সিজনে এসে ঠেকেছে শো-টি। বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় এই শো সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ঝগড়া, রাজনীতি আর টাস্কই নয়, দর্শকদের কৌতূহলের বড় অংশ জুড়ে থাকেপ্রতিযোগিরা আসলে কত পারিশ্রমিক পান?

যদিও প্রযোজক সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেল কখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে না। তবুও বিভিন্ন সংবাদমাধ্যম ও বিনোদন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে আভাস মেলে প্রতিযোগিদের আয়ের অঙ্ক সম্পর্কে।

সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকারা

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, এবারের মৌসুমে অংশ নেওয়া ১৭ প্রতিযোগির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ১৭.৫ লাখ রুপি। যা দৈনিক হিসাবে দাঁড়ায় প্রায় আড়াই লাখ রুপি।

তার পরেই রয়েছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। জানা গেছে, তিনি সপ্তাহে পাচ্ছেন প্রায় ৮.৭৫ লাখ রুপি, অর্থাৎ প্রতিদিন তার হাতে আসছে গড়ে ১ লাখ ২৫ হাজার রুপি।

মধ্যম সারির প্রতিযোগিরা

এবারের শো’তে তরুণ তারকাদের মধ্যে অন্যতম আশনূর কৌর। এই অভিনেত্রীর সাপ্তাহিক পারিশ্রমিক বলা হচ্ছে প্রায় ৬ লাখ রুপি। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৮৫ হাজার টাকা।

একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর আভেজ দরবার। যদিও গত সপ্তাহেই তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। অবশ্য চার সপ্তাহ অতিবাহিত হওয়া এই শো থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন আভেজসহ পাঁচজন।

নতুন মুখ ও কম জনপ্রিয়দের পারিশ্রমিক

সব প্রতিযোগিই যে লাখ লাখ টাকা পান, এমন নয়। বিনোদন সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন বা কম পরিচিত মুখদের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় এক লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ থাকে। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ১৪ থেকে ১৫ হাজারে।

কেন পারিশ্রমিকের এত তারতম্য?

বিগ বস শো’তে কার কত পারিশ্রমিক হবে, তা মূলত নির্ভর করে তার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, আগের কাজের অভিজ্ঞতা এবং চ্যানেলের প্রত্যাশার ওপর। বড় তারকারা দর্শক টানার জন্য বেশি পারিশ্রমিক পান, অন্যদিকে নতুন প্রতিযোগিরা সুযোগের বিনিময়ে তুলনামূলক কম টাকা নিয়ে অংশ নেন।

আনুষ্ঠানিক ঘোষণা নেই

তবে মনে রাখতে হবে, এই সমস্ত অঙ্কই সংবাদমাধ্যমের প্রতিবেদন ও গুঞ্জন নির্ভর। শোএর প্রযোজক বা সম্প্রচারকারী চ্যানেল কখনোই আনুষ্ঠানিকভাবে কার কত পারিশ্রমিক তা প্রকাশ করে না। তাই এগুলোকে নিশ্চিত তথ্য না ভেবে, বরং আভাস হিসেবে দেখা উচিত।

দর্শকদের কাছে বিগ বস মানেই বিনোদনের দুনিয়ায় এক আলাদা উন্মাদনা। কিন্তু তার আড়ালে পারিশ্রমিকের এই বিপুল অঙ্কই প্রমাণ করে, শুধু টিভি স্ক্রিনে আলোড়ন তোলাই নয়, অর্থনীতির দিক থেকেও বিগ বস এখনো ভারতের টেলিভিশনের সবচেয়ে বড় ‘গেম’ শো।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩