বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   বিনোদন
যে কারণে শাহরুখকে চড় মেরেছিলেন অভিনেত্রী প্রিয়া
  Date : 06-10-2025

অনলাইন ডেস্ক

বলিউড সিনেমার শুটিং ফ্লোরে কত কি-ই না ঘটে থাকে। অধিকাংশ সময়ই যা থেকে যায় আড়ালে অভিনেতা-অভিনেত্রীর স্মৃতির ভান্ডারে। তবে এতটা অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা খুব কমই ঘটতে দেখা যায় কারও কারও জীবনে, যা ঘটেছে অভিনেত্রী প্রিয়া গিলের জীবনে। ঠিক এমন কী ঘটনা ঘটেছিল, যা মনে পড়লে আজও শিওরে ওঠে শরীর, নেচে ওঠে হৃদয় অভিনেত্রীর? সম্প্রতি এক এক সাক্ষাৎকারে প্রিয়া গিল জানিয়েছেন সেই কথা।

 ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা। একটি গানের দৃশ্যে বলি বাদশাহ শাহরুখ খানকে একটা চড় মারার কথা ছিল অভিনেত্রী প্রিয়া গিলের। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। 

তিনি বলেন, আমি তো কিং খানের ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে। তো ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময় বুঝতেই পারছিলাম না— কীভাবে চড়টা মারব। পরিচালক মনসুর খান বারবার বলছিলেন— আরও জোরে মারো। শাহরুখ নিজেও বললেন, ‘মারো, ভয় পেও না।’ 

প্রিয়া গিল বলেন, অবশেষে আমি জোরে একটা চড় মারলাম। চড় মারার পর একমুহূর্তে গোটা সেট নিস্তব্ধ। কেউ ‘কাট’ বলছে না। ক্যামেরা চলতেই থাকল। প্রিয়া বলেন, সবাই চুপ। আমি তো স্তব্ধ।

অভিনেত্রী বলেন, পরে ক্যামেরাম্যান এসে মজা করে বলল— ‘মেয়েরা তোমাকে ঘৃণা করবে, তুমি শাহরুখকে চড় মেরেছ।` তবে সেদিন শাহরুখের ব্যবহার প্রিয়ার মনে আলাদা জায়গা করে নিয়েছে। 

প্রিয়া গিল বলেন, তিনি একটুও রেগে যাননি। বরং বললেন— ‘ভালো করেছো, শটটা ঠিকঠাক হয়েছে।’ এমন একজন সুপারস্টার হয়েও এতটা নম্র— এটা সত্যিই বিরল বলে জানান অভিনেত্রী।

আজ অনেক বছর পরও সেই দৃশ্যের কথা মনে পড়া প্রসঙ্গে প্রিয়া গিল বলেন, তবে এটিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে `অস্বস্তিকর অথচ গুরুত্বপূর্ণ` মুহূর্ত। শাহরুখ খানের সঙ্গে কাজ করা, বিশেষ করে এমন একটি দৃশ্য—এটি যেমন আমার কাছে লজ্জাজনক ছিল, ঠিক তেমনি একটা গর্বের বিষয়ও বটে বলে জানান প্রিয়া গিল।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩