বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্বাস্থ্য
সংক্রমণের হার বেড়ে ৩ গুণ, রোগী বেশি ১০ জেলায়
  Date : 12-07-2025

অনলাইন ডেস্ক

দেশে গত এক দিনে আরো ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৯ জন। ২০২৪ সালের একই সময়ে রোগী ছিল চার হাজার ৩১১ জন।

অর্থাৎ ২০২৪ সালের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ তিন গুণের বেশি। 

জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ জন ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এ মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের।

সংক্রমণ বেশি ১০ জেলায়। এর মধ্যে পাঁচটি উপকূলীয় জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

উপকূলের পাঁচটি জেলা হলো কক্সবাজার, চট্টগ্রাম, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী।

অন্য পাঁচ জেলা হচ্ছে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও চাঁদপুর। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের ৭৯ শতাংশ রোগী এই ১০ জেলার। মোট মৃত্যুর ৮৭ শতাংশ এসব জেলায়।

কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘আমাদের গবেষণা ফোরকাস্টিং মডেল অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, গাজীপুর, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর ও মাদারীপুরে ব্যাপক হারে ডেঙ্গু ছড়াতে পারে। কারণ এসব জেলায় একদিকে এডিস মশার ঘনত্ব বেশি, অন্যদিকে ডেঙ্গু রোগী রয়েছে।’

অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব জ্যামিতিক হারে বেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে,  এ পর্যন্ত ঢাকায় আক্রান্ত তিন হাজার ১৩৭ জন, মৃত্যু ২৮ জনের। চাঁপাইনবাবগঞ্জ আক্রান্ত ৪৯০ জন, মৃত্যু শূন্য। কুমিল্লায় আক্রান্ত ৪৬৫ জন, মৃত্যু দুজনের। গাজীপুরে আক্রান্ত ৩২৭ জন, মৃত্যু শূন্য।

চাঁদপুরে আক্রান্ত ২৭৪, মৃত্যু শূন্য। কক্সবাজারে আক্রান্ত ৩৪০ জন, মৃত্যু শূন্য। চট্টগ্রামে আক্রান্ত ৫৫২ জন, মৃত্যু দুজনের। বরগুনায় আক্রান্ত তিন হাজার ৫৮৭ জন, মৃত্যু ছয়জনের। বরিশালে আক্রান্ত এক হাজার ১৯১ জন, মৃত্যু আটজনের। পটুয়াখালীতে আক্রান্ত ৭৭০ জন ও মৃত্যু একজনের।


 


  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩