শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
ডাকসু নির্বাচন নিয়ে ‘গুরুতর’ অভিযোগ তুললেন আবিদ
  Date : 22-09-2025

অনলাইন ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন বিভিন্ন অনিয়ম ও অস্পষ্টতার অভিযোগ তুলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সংবাদ সম্মেলনে বলেন, ভোটার চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত মার্কার পেন অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারছে বলে সন্দেহ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে তা জানানো হয়নি এবং পোলিং এজেন্টদের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। আইডি কার্ড সময়মতো দেওয়া হয়নি, অনেক পোলিং এজেন্ট অনুপস্থিতিতে ভোটগ্রহণ হয়েছে।

আবিদ বলেন, এই নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই এবং অভিযোগ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এড়িয়ে যাচ্ছে। এছাড়া নির্বাচনের দিন তিনি নিজে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন।

তবে ছাত্রদল আগের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে এখন যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে বড় আন্দোলনের প্রস্তুতিও রয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩