মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম
  Date : 04-10-2025

জবি প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাতে তার মৃত্যুতে হাসপাতালে ছুটে যান ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম।

রাত ১১টার দিকে তিনি ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নিহত ছাত্রনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানা গেছে, রাতে ক্যাম্পাসসংলগ্ন স্টার কাবাবে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে খাবার খেতে বসেছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তিনি খিঁচুনিতে আক্রান্ত হন এবং কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

ছাত্রদল নেতা শামসুল আরেফীন জানান, "আমরা একসঙ্গে বসা ছিলাম। হঠাৎ হাসিবুর বুকে ব্যথা অনুভব করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে ধারণা করা হচ্ছে।

হাসিবুরের মরদেহ গোসল শেষে রাত ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩