শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
১২ দিনের ছুটি শেষে খুলেছে স্কুল, শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা
  Date : 08-10-2025

অনলাইন ডেস্ক
 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো কয়েকদিন আগেই ক্লাসে ফিরে গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে আজ ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এই সময়ের মধ্যে দুর্গাপূজা ছাড়াও ছিল ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি। এর সঙ্গে সপ্তাহান্তের নিয়মিত ছুটি যোগ হওয়ায় ছুটি দীর্ঘ হয়।

এছাড়া, গত ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজার দিনে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি গ্রহণ করায় ছুটির মেয়াদ আরও বেড়ে যায়।

ছুটির সময় শিক্ষার্থীদের যাতে পরীক্ষার চাপ না পড়ে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই নির্দেশনা জারি করে বলা হয়েছিল—২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা না নিতে। এ সংক্রান্ত অফিস আদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয় ২৪ সেপ্টেম্বর।

দীর্ঘ ছুটি শেষে আজ সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। আবারও শ্রেণিকক্ষগুলোতে ফিরেছে পাঠদান, চলেছে নিয়মিত পাঠসূচি।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩