অনলাইন ডেস্ক
সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।
তিনি বলেন,“পিএসসি ঘোষিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি চলছে। লিখিত পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়েছে, বর্তমানে মৌখিক পরীক্ষা (ভাইভা) চলমান রয়েছে।”
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। এখন তাঁদের মৌখিক পরীক্ষা চলছে, যা শেষ হলেই চূড়ান্ত ফল প্রকাশিত হবে।
এই বিসিএসের মাধ্যমে মোট ৩,৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে: ক্যাডারে: ২,৩০৯ জন নন-ক্যাডারে: ১,০২২ জন