ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রকাশিত অধ্যাদেশের খসড়াকে ঘিরে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চতুর্মুখী অবস্থান তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় খসড়া প্রকাশ করে সাত কার্যদিবসের মধ্যে মতামত দিতে বললেও, এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
গতকাল (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাদেশের খসড়া প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট অংশীজনরা dsunivl@moedu.gov.bd ই-মেইলে বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সরাসরি মতামত পাঠাতে পারবেন।
অধ্যাদেশ প্রকাশের আগে পরিস্থিতি যেখানে ত্রিমুখী ছিল, এখন তা চতুর্মুখী।
সাত কলেজের স্বাতন্ত্র্য নষ্ট হবে
শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্তির শঙ্কা
নারী শিক্ষার সুযোগ সংকুচিত হবে
কলেজের স্থাবর/অস্থাবর সম্পদ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তরের প্রস্তাব অগ্রহণযোগ্য
তাদের দাবি: সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় হোক, তবে সেটা পৃথক ক্যাম্পাসে এবং অধিভুক্ত মডেলে হতে হবে। কলেজের নাম, কাঠামো, লোগো ও সম্পত্তি রক্ষা করতে হবে।