শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি
  Date : 28-09-2025

অনলাইন ডেস্ক

ভারত থেকে আমদানি করা ৫০ টন সেদ্ধ চাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ভারতের আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দুটি ট্রাকে চালগুলো দেশে আসে।

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মক্কা ট্রেডার্স এলসির মাধ্যমে এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ মার্কিন ডলার। রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের জগন্নাথ ট্রেডিং।

চাল আমদানির প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কাস্টমস সিএন্ডএফ প্রতিষ্ঠানের মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন জানান, “মক্কা ট্রেডার্স সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য এলসি খুলেছে। এরই অংশ হিসেবে দুটি ট্রাকে ৫০ টন চাল স্থলবন্দরে এসে পৌঁছেছে। চালগুলো চট্টগ্রামে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “এই স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি হলে সরকার এবং ব্যবসায়ী—উভয়েরই লাভ হবে।”

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, “চাল আমদানির বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। কাস্টমস পরিদর্শন ও শুল্ক পরিশোধের পর চাল ছাড়পত্র দেওয়া হবে।”

এই চাল দেশে প্রবেশের মধ্য দিয়ে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩