শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
পাবিপ্রবিতে গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা দেবে প্রশাসন
  Date : 29-09-2025

পাবিপ্রবি প্রতিনিধি
 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণায় আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন এক গবেষণা ভাতা নীতিমালা চালু করেছে। এই নীতিমালার আওতায় এখন থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) হিসেবে কাজ করলে মাসিক ভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক ড. লোকমান আলী জানান, শিক্ষকরা নতুন গবেষণা প্রকল্প গ্রহণ করলে সেই প্রকল্পে একজন শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে গবেষণা সহকারী হিসেবে যুক্ত করতে হবে। এর বিপরীতে শিক্ষার্থীরা পাবেন:

স্নাতক পর্যায়ে: ৪,০০০ টাকা/মাস

স্নাতকোত্তর পর্যায়ে: ৫,০০০ টাকা/মাস

পিএইচডি পর্যায়ে: ১০,০০০ টাকা/মাস

এই অর্থ মাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট গবেষণা তত্ত্বাবধায়ক (সুপারভাইজার)-এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রদান করা হবে। একজন শিক্ষক একটি প্রজেক্টে সর্বোচ্চ একজন সহকারী নিয়োগ দিতে পারবেন।

ড. লোকমান বলেন, “আগে পুরো প্রকল্প শেষ হলে গবেষণা সহকারীকে সর্বোচ্চ ৫ হাজার টাকা দেওয়া হতো। এখন তারা প্রতি মাসে সম্মানী পাবেন, যা শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”

গবেষণায় গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক মানের (Q-ranked) জার্নাল-এ গবেষণাপত্র প্রকাশের জন্য সম্মানী দেওয়ার ঘোষণাও দিয়েছে।

কিউ-১ জার্নাল: লেখক শিক্ষার্থীদের জন্য ৫০,০০০ টাকা

কিউ-২ জার্নাল: ৩০,০০০ টাকা

এছাড়া পিএইচডি শিক্ষার্থীদের থিসিস সম্পর্কিত গবেষণাপত্র:

কিউ-১ জার্নালে: ৩০,০০০ টাকা

কিউ-২ জার্নালে: ২০,০০০ টাকা

কিউ-৩ জার্নালে: ১০,০০০ টাকা

কোনো স্নাতকোত্তর শিক্ষার্থীর গবেষণাপত্র যদি আন্তর্জাতিক বা জাতীয় কনফারেন্সে গৃহীত হয়, তাহলে তিনি ৩,০০০ টাকা সহায়তা পাবেন। পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই সহায়তা হবে ৫,০০০ টাকা।

প্রতিবছর আহ্বান করা ইনোভেশন প্রজেক্টের বাজেট ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া, গবেষণায় অবদান রাখায় প্রতি বছর একজন শিক্ষককে দেওয়া হবে "ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড", যার মধ্যে থাকবে:

সম্মাননা ক্রেস্ট

সনদ

৫০,০০০ টাকা নগদ পুরস্কার

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আহসান উল্যা আলিফ বলেন, “আগে গবেষণায় নামমাত্র সম্মানী পাওয়া যেত, এখন মাসে মাসে অর্থ পাবো জেনে ভালো লাগছে। অনেকেই গবেষণার দিকে আগ্রহী হবেন।”

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রতন আহমেদ বলেন, “গবেষণার সময়টাতে অনেকে টিউশনি করতে পারেন না। এখন এই ভাতা দিয়ে অন্তত টিউশনির খরচ চলে যাবে।”

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, “বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে হলে শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণায় আগ্রহী করতে হবে। আমাদের বাজেট সীমিত হলেও গবেষণায় উৎসাহ দিতে চেষ্টা করছি। ভবিষ্যতে বাজেট বাড়লে আরও বেশি সহযোগিতা দেওয়া সম্ভব হবে।”



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩