শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
কোটি টাকার চেক ছুড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে কী
  Date : 29-09-2025

ততক্ষণে নাটক জমে গেছে। ভারতের ক্রিকেটারদের উদযাপন, ম্যাচ হারের যন্ত্রণা, পিসিবি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো এবং হাত না মেলানো—সব কিছুই সালমান আলী আগার ওপর প্রভাব ফেলেছে। কাণ্ডটিও ঘটিয়ে বসেন পুরস্কার বিতরণীর মঞ্চে।

তাকে ডেকে এনে পুরস্কারের চেক ধরিয়ে দেওয়া হয়। ৭৫ হাজার ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা। সেটি তড়িঘড়ি করে নিয়ে সামনেই ছুড়ে মারেন পাকিস্তানের অধিনায়ক। এরপর হনহনিয়ে নেমে যান। ক্যামেরায় দেখা যায় তার চোখেমুখে তখন রাগ স্পষ্ট।

পাকিস্তানের অধিনায়কের কাণ্ডে হতবাক হয়ে যান পোডিয়ামে ওঠা সবাই। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে।

সংবাদ সম্মেলনে অবশ্য সালমান পুরো ঘটনার বর্ণনা দেননি। উল্টো ভারতের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন। সূর্যদের প্রতি ক্ষোভ জানিয়ে সালমান বলেছেন, ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে সালমন বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি। মহসিন নাকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব?’

এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক সত্যিই থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে। এদিকে কথার লড়াইয়ে নেমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩