শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
‘এটি ভারতের হিন্দুদের জয়’— আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিজেপি নেতা
  Date : 03-01-2026

বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারি দল বিজেপির নেতা ও ধর্মীয় গুরুরা। বিজেপি নেতা সংগীত সোম বলেছেন, এটি পুরো ভারতের হিন্দুদের জয়।

বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে—এই অভিযোগ তুলে ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা গত কয়েক দিন ধরে আইপিএল থেকে মোস্তাফিজসহ বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। আজ কলকাতা নাইট রাইডার্স এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনায় তারা মোস্তাফিজকে ২০২৬ আসরের দল থেকে ছেড়ে দিয়েছে। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছিলেন।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা সংগীত সোম বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘১০০ কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ রেখে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ ১০০ কোটি মানুষের আবেগ-অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়।’

সংগীত সোম ভারতের উত্তর প্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে ২০১২ ও ২০১৭ সালের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় জড়িত থাকার গুরুতর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

মোস্তাফিজকে নিলাম থেকে কেনায় কলকাতার মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া এই বিজেপি নেতা বলেন, ‘শাহরুখ খান বুঝেছেন যে ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তিনি এ–ও বুঝেছেন যে হাজারো সনাতনীর কারণেই তিনি শাহরুখ খান হয়েছেন।’
উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমরা বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তাঁরা দেশের আবেগ-অনুভূতি বুঝেছেন এবং বাংলাদেশি খেলোয়াড়টিকে সরিয়ে দিয়েছেন, যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে—এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং সরকার প্রতিবাদ জানাচ্ছেন।’

মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে সরব ছিলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলিউড তারকা শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএনআই দেবকীনন্দনের বক্তব্য উদ্ধৃত করেছে এভাবে, ‘এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং সেই দেশের একজন খেলোয়াড় যদি আইপিএলে খেলেন, তা গ্রহণযোগ্য নয়। মিস্টার কেকেআর (শাহরুখ খান) এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এটি বেদনাদায়ক যে মিস্টার কেকেআর হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না।’

এবারের আগে আইপিএলের ৮টি আসরে ৫টি ভিন্ন দলের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২৬ আসরের নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩