শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
সেভিয়ারর কাছে একহালি হজম করলো বার্সা
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

সেই ১৯৫১ সালে সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ৭৪ বছর পর আবারও একহালি গোল হজম করলো এই প্রতিপক্ষের বিপক্ষে। সেভিয়ার মাঠে ৪-১ গোলের হার মানে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে এটাই বার্সেলোনার প্রথম পরাজয়। একইসঙ্গে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ওপর চাপ তৈরি করতে জয়ের প্রয়োজন ছিল ফ্লিকের দলের, কিন্তু তারা উল্টোভাবে ইতিহাস গড়ে বড় ব্যবধানে হেরে গেলো। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক সেভিয়া। বার্সার অধিনায়ক রোনাল্ড আরাউহো নিজস্ব বক্সে আইজ্যাক রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ প্রথম গোলটি করেন। এরপর দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে রোমেরো নিজেই দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেদ্রির নিখুঁত ক্রসে মার্কাস র‍্যাশফোর্ড ভলিতে লক্ষ্যভেদ করে বার্সাকে কিছুটা আশার আলো দেখান। তবে দ্বিতীয়ার্ধে বার্সেলোনা চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। রবার্ট লেওয়ানডস্কি একমাত্র সুযোগটি নষ্ট করেন পেনাল্টি মিস করে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আদনান জানুজাই আলেহান্দ্রো বালদেকে ফাউল করার পর স্পট কিক পান তিনি, কিন্তু মেরে দেন পোস্টের বাইরে। শেষ দিকে জোসে অ্যাঞ্জেল কারমোনা (৯০ মিনিটে) ও আকোর অ্যাডামস (৯৬ মিনিটে) গোল করলে পরাজয়ের ব্যবধান আরও বেড়ে যায়। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে হারের পর লিগেও এই বড় ধাক্কা বার্সেলোনাকে চাপে ফেলেছে। এই হারে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়ে গেছে। অন্যদিকে সেভিয়া ষষ্ঠ স্থানে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩