বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
ইনজুরিতে থাকা অবস্থায়ই জাতীয় দলে ডাক পেলেন এমবাপে
  Date : 08-10-2025

খেলাধূলা ডেস্ক

রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে হালকা গোড়ালির চোট পেলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন। স্প্যানিশ লা লিগা ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ৩-১ জয়ের ম্যাচে ইনজুরির শিকার হন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখন তার অবস্থা মূল্যায়ন করবে-তিনি ফ্রান্স দলের সঙ্গে থাকবেন নাকি মাদ্রিদে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন, তা সেখানেই ঠিক হবে। রিয়ালেরই আরেক খেলোয়াড়, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, তবে তিনিও আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেডিকেল পর্যবেক্ষণের জন্য। অন্যদিকে, উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি এই আন্তর্জাতিক বিরতিতে মাদ্রিদেই থাকবেন। সাম্প্রতিক সময়ে ভালভার্দে কঠিন এক সপ্তাহ পার করেছেন। তাকে রাইট ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলানো হয় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে-এর আগে তিনি বাধ্য হয়ে এক বিবৃতিতে জানাতে হয়েছিল যে, তিনি কখনও অবস্থান বদলে খেলতে অস্বীকার করেননি। রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘এই মুহূর্তে এমবাপের কিছু অস্বস্তি আছে। জাতীয় দল তার অবস্থা দেখবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়, তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’ ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৮১ মিনিটে গোল করেন এমবাপে- এটি ছিল টানা নবম ম্যাচে তার গোল, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম স্কোরিং রেকর্ড। দুই মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজান ও ১৩ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। অন্যদিকে, ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো-যিনি রিয়ালের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন-আর্জেন্টিনা দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। রিয়ালের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্বে গেছেন-ডিন হুইজেন, থিবো কুর্তোয়া, ডেভিড আলাবা, ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গা, আরদা গুলের, ব্রাহিম দিয়াজ ও গনসালো গার্সিয়া। অন্যদিকে, ইংল্যান্ড দলে না থাকায় জুদ বেলিংহামসহ অরেলিয়ান চুয়ামেনি, ফ্রান গার্সিয়া, আলভারো কারেরাস, রাউল আসেনসিও, আন্দ্রে লুনিন, এন্দ্রিক ও ভালভার্দে আন্তর্জাতিক বিরতিতে ভ্যালদেবেবাসে থেকে অনুশীলন করবেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩