বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ
  Date : 08-10-2025

খেলাধূলা ডেস্ক

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে এখন আত্মবিশ্বাসের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর যখন দলটি মনোবল হারিয়ে ফেলেছিল, তখন আফগানদের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করেছে। এই সাফল্যের ধারা ওয়ানডে ফরম্যাটেও ধরে রাখতে চায় মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ১১টিতে, হেরেছে ৮টিতে। পরিসংখ্যান তাই বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ ওয়ানডে সাক্ষাৎ হয়েছিল ২০২৪ সালে, শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে। সেবার ২-১ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তবে তখন বাংলাদেশ ছিল রূপান্তর পর্বে, কিছু অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের কারণে দলে ছিল পরিবর্তনের ছাপ। এবার সেই হার ভুলে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকার আলি আনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান দল-

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোতি, এ.এম. গজনফর, আবদুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ ও মোহাম্মদ সালিম সাফি।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩