শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন
  Date : 02-10-2025

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব শ্রেণি-পেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সামাজিক সম্প্রীতি ও ঐক্য নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে, যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপাচার্য দুর্গোৎসবের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩