শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
এশিয়া কাপে ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলে ‘কোহলির বন্ধু’
  Date : 02-10-2025

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিতর্ক এখনও থামেনি। ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। 

এতে ক্ষুব্ধ হয়ে নাকভি ট্রফি ও পদক নিজের দুবাইয়ের হোটেল রুমে নিয়ে যান। এই ঘটনা ঘিরে নড়েচড়ে উঠেছে ক্রিকেট দুনিয়া।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও এবার মুখ খুললেন। ব্যক্তিগত জীবনে একাধিক ভারতীয় ক্রিকেটার, যেমন বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব আছে তার। তবে সেসবের ঊর্ধ্বে গিয়ে এবার তিনি সমালোচনা করলেন ভারতের। 

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘টিম ইন্ডিয়া আসলে সন্তুষ্ট ছিল না কে ট্রফি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলো খেলাধুলায় মানায় না। রাজনীতি আলাদা থাকা উচিত। খেলা খেলার জায়গাতেই থাকা দরকার। এটা দেখা দুঃখজনক। আশা করি ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। এতে খেলোয়াড়রা খুব কঠিন অবস্থায় পড়ে। শেষের দৃশ্যটা খুব অস্বস্তিকর ছিল।’

টুর্নামেন্ট জুড়ে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন মাঠের ক্রিকেটকে আড়াল করে রাখে। যদিও ভারত অপরাজিত থেকে শিরোপা জেতে, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল করমর্দন এড়িয়ে যাওয়া ও ট্রফি বিতরণ না হওয়ার ঘটনা।

তবে ভারতীয় দলের ক্রিকেট শক্তিতে মুগ্ধ ডি ভিলিয়ার্স। তিনি আরও বলেন, ‘চলুন আসল বিষয়ে মন দিই, মানে ক্রিকেটে। ভারত সত্যিই দারুণ শক্তিশালী দেখাচ্ছে। সামনে বড় টি–টোয়েন্টি বিশ্বকাপ। সময় বেশি নেই। তাদের প্রতিভা আছে, বড় মুহূর্তে ভালো খেলতে জানে। দারুণ লাগছে দেখে।’



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩