শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   স্পোর্টস
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রোনালদোকে ছাড়াই জ্বলে উঠলো আল-নাসর
  Date : 02-10-2025

অনলাইন ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। তবুও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। বুধবার ইরাকি ক্লাব আল-জাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ে পেয়েছে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ‘সুপার সাব’ আব্দুল্লাহ আল-খাইবারি প্রথম গোল করার পর ম্যাচের শেষদিকে দারুণ এক শটে গোল করেন নতুন সাইনিং পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স।

রোনালদো ইরাক সফরে যাননি। কোচ জর্জ হেসুস নিশ্চিত করেছেন, ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকাকে বিশ্রামে রাখা হয়েছে ব্যস্ত সূচির কারণে। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে দায়িত্ব কাঁধে তুলে নেন ফেলিক্স, সঙ্গে ছিলেন সাদিও মানে ও কিংসলে কোম্যান।

প্রথমার্ধে দারুণ শুরু করে আল-জাওরা। প্রথম ২০ মিনিটে তিনটি পরিষ্কার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় তারা। বিরতির আগ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলশূন্য অবস্থায় শেষ হয় অর্ধেক সময়।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন আল-খাইবারি এবং নামার মাত্র সাত মিনিট পরেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। মানের তৈরি করা আক্রমণ থেকে ডিফেন্ডারের রিবাউন্ড শট নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

ম্যাচে নিরব থাকা ফেলিক্স শেষ মুহূর্তে নিজের জাত চিনিয়ে দেন। সাদিও মানের পাস থেকে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড।

সাদিও মানে ছিলেন পুরো ম্যাচে সবচেয়ে সক্রিয়। প্রথম গোলের আক্রমণ সাজানো ও ফেলিক্সের গোলের অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই বড় ভূমিকা ছিল অতুলনীয়।

আল-জাওরা ম্যাচের শুরুতে দারুণ আক্রমণ সাজালেও সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি। সেই ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচে হারের কারণ হয়ে দাঁড়ায় তাদের জন্য।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩