স্পোর্টস ডেস্ক
আসন্ন প্রীতি ম্যাচগুলো সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচকে ঘিরে ঘোষিত দলে রয়েছে বড় চমক—প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ।
ফিটনেস ইস্যুর কারণে আগের ম্যাচ মিস করা লিওনেল মেসি ফিরেছেন দলে। একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তবে কোচ লিওনেল স্কালোনি নতুন করে নজর কেড়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেসকে দলে অন্তর্ভুক্ত করে।
দীর্ঘ সময় পর স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার সর্বশেষ ২০২২ সালে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন।