জাবেদুল আনোয়ার :
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা–সোনাইছড়ি সড়কে অভিযান চালিয়ে এ বিপুল ইয়াবা জব্দ করা হয়।
আটক যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করে রামু থানা পুলিশ।
রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন ইয়াবাসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য বান্দরের সোনাইছড়ি–পাঞ্জেখানা সড়ক দীর্ঘদিন ধরে ইয়াবা ও বাংলা চোলাই মদ পরিবহনের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।