অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে ডিবি গ্রেপ্তার করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।