শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অপরাধ জগত
জুয়ার আসরে অভিযান, ৯ লক্ষ টাকা উদ্ধার, আটক ৯
  Date : 04-10-2025

ইমরান খাঁন :

ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক নগদ টাকা, জুয়ার তাস এবং অন্যান্য আলামত সহ ৯ জন পেশাদার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে আশুলিয়া থানা  পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসে আসছিলো।অভিযানে অংশ নেওয়া পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে অভিযানে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়, পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়।পুলিশ জানায়, জুয়ার আসর থেকে মোট ৯,০৬,৭৩০/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে ১০০০ টাকার নোট ৫২৬টি, ৫০০ টাকার নোট ৭৪৮টি, অন্যান্য মূল্যমানের নোটও উদ্ধার করা হয়েছে।এছাড়াও মোট ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়, প্রতিটি বান্ডেলে ৫২টি করে তাস ছিল।আটক কৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় গোপনে জুয়া পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় দুইজন স্বাক্ষী, পুলিশের একাধিক সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।


  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩