শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অপরাধ জগত
খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক
  Date : 01-10-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, খায়রুল বাশার ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ার পর চলতি বছরের ৪ মে ঢাকার গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এরপর ১৪ জুলাই, রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে সিআইডি।

সিআইডির তদন্তে বেরিয়ে আসে, খায়রুল বাশার প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। এই সম্পদকে অপরাধলব্ধ আয় হিসেবে চিহ্নিত করে সিনিয়র স্পেশাল জজ আদালত ক্রোকের আদেশ দেন।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও খায়রুল বাশার মূলত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম সদস্য। তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।”

তিনি আরও জানান, মামলার তদন্ত এখনও চলমান এবং তার নামে থাকা অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধানও অব্যাহত রয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩