বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অপরাধ জগত
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

ছাত্রলীগের খিলক্ষেত থানা শাখার সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬)

যশোর ঝিকরগাছার সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫)

সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫)

ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫)

ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪)

আওয়ামী লীগের কর্মী মো. রিপন (৩৮)

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭)

বরগুনা আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪)

বরগুনা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬)

ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট (৩৬)

লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯)

মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭)

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানীর বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, তেজগাঁও, রমনা, বনশ্রী, ধানমন্ডি, রসুলবাগ, রামপুরা ও মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩