রবিবার, মে ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আন্তর্জাতিক
আবুধাবিতে ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি
  Date : 04-10-2025

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী এক বাংলাদেশি লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা। শুক্রবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট আবুধাবি’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশি ওই প্রবাসীর নাম হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সি হারুন ইউএইর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় ট্যাক্সিচালক। গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি।

শুক্রবার বিগ টিকিটের র‍্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন।

অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এ খবর দেন। শুনে তাজ্জব হয়ে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে।’

তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না; তিনি মোট ১১ জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে।

হারুন ২০০৯ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। একদিন না একদিন জিতবেন—এ আশায় প্রতি মাসেই তিনি বিগ টিকিটের লটারি কেনেন।    

হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এ চারজনের একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।

বিগ টিকিট লটারিতে চার প্রবাসী ‘স্পিন দ্য হুইল’ জিতেছেন। তারা প্রত্যেকে দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে পাবেন। তাদের একজন বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ। আল-আইন শহরে বসবাসকারী এই প্রবাসী ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।

শারজাহ শহরের আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩