শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে কোন আইনে বিচার হবে নিকোলা মাদুরোর.
  Date : 03-01-2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একজন অপরাধী। তাঁকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তাঁকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়।

মাদুরোকে গ্রেপ্তারের জন্য দেড় কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। ২০২৫ সালের শুরুর দিকে বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ২০২৫ সালের আগস্টে কার্টেল দে লস সোলেসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে পাঁচ কোটি ডলার করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো ওই সন্ত্রাসী সংগঠনটির নেতা।

গত মাসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘মাদুরোর সরকার যে একটি মাদক-সন্ত্রাসী গোষ্ঠী, এ অভিযোগ কিংবা এ দাবি কোনো রাজনৈতিক বক্তব্য বা অনুমানের ভিত্তিতে নয়। এটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে। গ্র্যান্ড জুরি নথিপত্র পর্যালোচনা করে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।’

আজ শনিবার সকালে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের সিনেটর মাইক লি আজ শনিবার ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘তিনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও) আমাকে জানিয়েছেন, মার্কিন বাহিনী নিকোলা মাদুরোকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধের মামলায় তাঁর বিচার করা হবে। আজ রাতে আমরা যে সামরিক অভিযান দেখেছি, তা মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চালানো হয়েছিল।’

 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩