শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আন্তর্জাতিক
নববর্ষ উদ্‌যাপনের সময় বিস্ফোরণে সুইজারল্যান্ডে শতাধিক আহত ৪০ জন নিহত
  Date : 01-01-2026

সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানায় বিলাসবহুল একটি স্কি রিসোর্টে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে সুইজারল্যান্ড পুলিশ।


রিসোর্টটির বারে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। সে সময় বারে নববর্ষ উদ্‌যাপন করতে আসা বহু মানুষের ভিড় ছিল। বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়।

ক্রানস-মন্টানার ওই স্কি রিসোর্টের নাম ‘লা কনস্টেলেশন’। সেটির বারে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে দ্রুত সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা হাজির হন।

শুরুতে পুলিশ হতাহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য দেয়নি। পুলিশের একজন মুখপাত্র বলেছিলেন, বিস্ফোরণের সময় বারের ভেতর শতাধিক মানুষ ছিলেন।

পরে এ ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড বলেন, ‘এখন আমরা এটিকে একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করছি। ঘটনাটিকে এখন আর সম্ভাব্য হামলার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।’

পিলাউড আরও বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন। বেশির ভাগ মানুষের অবস্থা গুরুতর। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে।’

আহত ব্যক্তিদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার জানান, এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে।

সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ না করলেও তাদের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

গিসলার নিহত ব্যক্তিদের নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে রাজি হননি।

এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল (নো ফ্লাই জোন) নিষিদ্ধ করা হয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩