শুক্রবার, মার্চ ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আন্তর্জাতিক
ইউক্রেনের আরও ৫,০০০ বর্গকিলোমিটার ভূমি দখল রাশিয়ার, জানালেন পুতিন
  Date : 08-10-2025

আন্তর্জাতিক ডেস্ক
 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২৫ সালের মধ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে এবং যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ কৌশলগত উদ্যোগ ধরে রেখেছে মস্কো।

তিনি বলেন, এই সাফল্যের ফলে রাশিয়া ইউক্রেনের প্রায় ১ শতাংশ ভূমি এবং মোট ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) পুতিন তার ৭৩তম জন্মদিনে সেন্ট পিটার্সবার্গে শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান।

পুতিনের ভাষণে উল্লেখ ছিল, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সব সেক্টরে পিছু হটছে এবং কিয়েভ রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার চেষ্টা করলেও পরিস্থিতি বদলাবে না।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রন্ট বরাবর তারা আরও দুটি গ্রাম দখল করেছে, ফলে যুদ্ধে রুশ বাহিনীর নিয়ন্ত্রণ বিস্তৃত হয়েছে ১,২৫০ কিলোমিটার।

অন্যদিকে, ইউক্রেনীয়রা ডোনেটস্ক অঞ্চলে কিছু অগ্রগতি অর্জন করেছে এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে তাদের অবস্থান পুনরুদ্ধার করছে বলে জানিয়েছে।

রাশিয়ার প্রধান সেনা কমান্ডাররা বলছেন, তাদের বাহিনী প্রায় সকল দিকেই এগিয়ে চলেছে, তবে ইউক্রেনীয় বাহিনী রুশ অগ্রযাত্রা ধীর করার চেষ্টা করছে।

পুতিন আরও জানিয়েছেন, রাশিয়ার লক্ষ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সময়কার মতোই রয়ে গেছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩