বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   আন্তর্জাতিক
ইসরায়েলের কারাগারে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে : থুনবার্গ
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার গ্রীসে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন ইসরাইল থেকে বহিষ্কৃত গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মী। মুক্তি পেয়ে থুনবার্গ বলেছেন, আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের বন্দি করে ইসরায়েল।

নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। থুনবার্গ বলেন, ইসরায়েল বেআইনিভাবে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের। কারাগারে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলেও জানান। তবে এই ঘটনায় গাজার আগ্রাসন থেকে যাতে বিশ্বের নজর সরে না যায়, সে বিষয়ে সতর্ক করেন গ্রেটা।

 

তিনি আরও বলেন, মূল ঘটনার কেন্দ্র তারা নন, বরং হাজার হাজার ফিলিস্তিনি বন্দি। এ সময়, যারা বিনা বিচারে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে তাদের কথা মনে করিয়ে দেন তিনি।

ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসনের সমালোচনা করে গ্রেটা থুনবার্গ তার পোস্টে আরও বলেন, নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সংহতিই সুমুদ ফ্লোটিলার লক্ষ্য। ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে। অথচ যখন শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আইন মেনে সে কাজ করার চেষ্টা করেছি, তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

এর আগে, গত সপ্তাহে গাজার ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা আটক করে ১৭০ জন ফিলিস্তিনপন্থি কর্মীকে গ্রেফতার করেছিল ইসরায়েল। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ। 



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩