বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যাংক-বীমা
ঢাকা কলেজ অর্থনীতি বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
  Date : 07-09-2025

অনলাইন ডেস্ক

কলেজ মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে আয়োজিত হয় এই নতুন সংগঠনের বনাঢ্য অভিষেক অনুষ্ঠান। এতে দীর্ঘদিন পর মিলিত হন বিভাগের প্রথম ব্যাচ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা।


অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম প্রমুখ।


আলোচনায় বক্তারা শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং বলেন, ঢাকা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবনের ভিত গড়ে দিয়েছে। এ প্রতিষ্ঠান থেকেই তারা পেয়েছেন স্বপ্ন দেখার প্রেরণা এবং দেশ–বিদেশে প্রতিষ্ঠা লাভের সাহস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান আকন্দ কাইয়ুম প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে ও লোগো উন্মোচনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা, গান ও আনন্দে মিলনায়তন ভরে ওঠে স্মৃতির আবহে।

আয়োজকরা জানান, এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে শুধু প্রাক্তনদের মধ্যে বন্ধনের জায়গা হিসেবেই নয়, বরং শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কাজেও সক্রিয় ভূমিকা রাখতে চায়।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩