অনলাইন ডেস্ক
দেশের ব্যাংক খাতে ইচ্ছাকৃত ঋণখেলাপির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩,৪৮৩ জন ইচ্ছাকৃত ঋণখেলাপির কাছে আটকে আছে ২৮ হাজার ৮৭৮ কোটি টাকা। অথচ এদের বেশিরভাগেরই ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে।
এই শ্রেণির খেলাপিরা বিভিন্নভাবে ব্যাংকের সঙ্গে প্রতারণা করে, আদালতের আশ্রয় নিয়ে সময়ক্ষেপণ করে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ফলে ব্যাংকিং খাত এক ভয়াবহ তারল্য সংকটে পড়েছে, যা নতুন ঋণ বিতরণেও বাধা সৃষ্টি করছে।