বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যাংক-বীমা
পাঁচ ব্যাংক একীভূত : ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত পাবে অগ্রাধিকার ভিত্তিতে
  Date : 07-10-2025

নিজস্ব প্রতিবেদক
 

বাংলাদেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত ব্যাংকের নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে ২ লাখ টাকার কম আমানতকারীরা অগ্রাধিকার ভিত্তিতে পুরো টাকা একবারে ফেরত পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একীভূত হওয়া ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের আর্থিক অবস্থার ক্রমাবনতি এবং উচ্চ খেলাপি ঋণের কারণে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।

চলতি অক্টোবর মাসেই ব্যাংকগুলোর ওপর প্রশাসক নিয়োগ দেওয়া হবে এবং সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হবে। রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে ইউনাইটেড ইসলামী ব্যাংকের প্রকল্প কার্যালয় খোলা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ২ লাখ টাকার কম যাঁদের জমা রয়েছে, তাঁরা আতঙ্কমুক্তভাবে সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন। অন্যদিকে, যাঁদের আমানত ২ লাখ টাকার বেশি, তাঁদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এ ছাড়া বড় আমানতকারীদের ২০ শতাংশ অর্থ নতুন ব্যাংকের শেয়ারে রূপান্তরের প্রস্তাবও থাকছে।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, “ক্ষুদ্র আমানতকারীদের আস্থা ফেরানোই হবে এ উদ্যোগের মূল চাবিকাঠি। তাঁদের আতঙ্ক না কমলে নতুন ব্যাংকের কার্যক্রম ব্যাহত হবে।”

মোট মূলধন: ৩৫,০০০ কোটি টাকা

সরকার দেবে: ২০,০০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের তহবিল ও প্রাতিষ্ঠানিক আমানত থেকে: ১৫,০০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের মে ২০২৫-এ সম্মিলিত আমানত ছিল ১,৩৬,৫৪৬ কোটি টাকা এবং ঋণ ছিল ১,৯৫,৪১৩ কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, পাঁচ ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১,৪৭,০০০ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৭৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একীভূত ব্যাংকটি যেন একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে, সে জন্য একটি দক্ষ পরিচালনা পর্ষদ ও পেশাদার ব্যবস্থাপনা গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩