অনলাইন ডেস্ক
ডিজিটাল ব্যাংক স্থাপনে আগ্রহী আবেদনকারীদের জন্য সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পূর্বঘোষিত সময় অনুযায়ী, আবেদন জমার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৫। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন জমা দেওয়া যাবে আগামী ২ নভেম্বর ২০২৫ (রোববার) বিকেল ৬টা পর্যন্ত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাব তৈরি এবং প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে—এই বিষয়টি বিবেচনায় নিয়েই আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে।"
এর আগে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন অধ্যায় শুরু করতে গত জুলাইয়ে নীতিমালা প্রকাশ করে এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে আহ্বান জানায়।