বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যাংক-বীমা
বিমা দাবিতে গড়িমসি: অর্থ ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে বিটিএমএর চিঠি
  Date : 18-09-2025

নিজস্ব প্রতিবেদক

গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত টেক্সটাইল মিলগুলোর বিমা দাবির নিষ্পত্তিতে বিমা কোম্পানিগুলোর গড়িমসি ও অনীহার অভিযোগ তুলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন বিমা কোম্পানি দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, শর্তের অপব্যাখ্যা এবং একতরফাভাবে দাবি বাতিলের প্রবণতা দেখাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

চিঠিতে বলা হয়, গত বছরের রাজনৈতিক সহিংসতায় বহু টেক্সটাইল কারখানা, গুদাম ও স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। ক্ষতির বিপরীতে বৈধভাবে বিমা গ্রহণ করেও প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি।

বিটিএমএ জানিয়েছে, গত ৩ মার্চ সাধারণ বিমা করপোরেশনে অনুষ্ঠিত এক বৈঠকে ‘পপুলার রাইজিং’ আখ্যা দিয়ে সব দাবি বাতিলযোগ্য ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে একতরফা, ত্রুটিপূর্ণ এবং শিল্প ও জাতীয় অর্থনীতির স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

বিটিএমএ চিঠিতে দাবি করেছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট সার্কুলার জারি করেনি, ফলে বিমা কোম্পানিগুলো ‘দাঙ্গা ও রাজনৈতিক সহিংসতা’ সংক্রান্ত শর্তের ভুল ব্যাখ্যা দিয়ে দাবিগুলো নাকচ করছে।

এতে আরও বলা হয়, দাবিগুলো নিষ্পত্তি না হওয়ায় অনেক কারখানা পুনরায় উৎপাদন শুরু করতে পারছে না। এতে শ্রমিক ছাঁটাই, বেকারত্ব এবং রপ্তানি খাতের চেইনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, "এই সংকট কেবল কয়েকটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের অর্থনীতি ও শিল্পখাতের জন্য হুমকি।"



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩