বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   ব্যাংক-বীমা
প্রিমিয়ার ব্যাংক থেকে ইকবালের ২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা ব্যর্থ
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবালের কোম্পানির জব্দকৃত হিসাব থেকে ২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সময়মতো পদক্ষেপ নিয়ে অর্থ উত্তোলন রুখে দেয়।

সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা থেকে টাকা উত্তোলনের জন্য ডা. ইকবাল বিভিন্নভাবে চেষ্টা করেন। এ কাজে ব্যাংকের কিছু কর্মকর্তা তাকে সহায়তা করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে বিএফআইইউ তার ও তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আগেই স্থগিত (জব্দ) করেছিল।

জব্দকৃত হিসাব থেকে ২৮৭ কোটি টাকা তুলতে প্রায় সাড়ে ৩০০টি চেক বিভিন্ন ব্যাংকে জমা দেওয়া হয় —
✅ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
✅ ন্যাশনাল ব্যাংক
✅ মার্কেন্টাইল ব্যাংক

প্রতিটি চেকের মাধ্যমে প্রতি চেকে ৮০ লাখ টাকা করে উত্তোলনের চেষ্টা করা হয়।

বিষয়টি জানতে পেরে বিএফআইইউ দ্রুত হস্তক্ষেপ করে লেনদেন বন্ধ করে দেয়।

বিএফআইইউ জানায়, হিসাব জব্দ থাকার পরও চলতি বছরের এপ্রিলে ডা. ইকবাল ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার মার্কিন ডলার তুলে নেন। এজন্য সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা করে বিএফআইইউ।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩