অনলাইন ডেস্ক
দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা চলতি বছরের জুন শেষে খাতটির মোট ঋণের ৩৫.৭২ শতাংশ। মাত্র ছয় মাসেই (জানুয়ারি-জুন) এ খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২,৪৬২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ২০টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯ শতাংশ, যা কার্যত দেউলিয়া অবস্থাকে নির্দেশ করে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হলেও সেই প্রক্রিয়া খুব একটা এগোয়নি।
১. এফএএস ফাইন্যান্স
২. বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স (বিআইএফসি)
৩. পিপলস লিজিং
৪. ইন্টারন্যাশনাল লিজিং
৫. আভিভা ফাইন্যান্স
৬. প্রিমিয়ার লিজিং
৭. ফারইস্ট ফাইন্যান্স
৮. জিএসপি ফাইন্যান্স
৯. প্রাইম ফাইন্যান্স
এ প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার ৮০%-৯৯%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এগুলোর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।